কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’-খ্যাত তানিম নূর। চলচ্চিত্রটির নাম ‘বনলতা এক্সপ্রেস’, ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে। ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শরীফুল রাজ, সাবিলা নূর, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো অভিনয়শিল্পী চূড়ান্ত হয় নি। নতুন সিনেমার কথা জানাতে ফেইসবুকে প্রায় এক মিনিটের ‘অ্যানাউন্সমেন্ট টিজার’ প্রকাশ করেছেন পরিচালক তানিম নূর। টিজারে দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি বাজছে। আর ভিডিওতে লেখা রয়েছে- “আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, ট্রেন মিস করবেন না কিন্তু।” ছবিটির চিত্রনাট্য লিখছেন সামিউল ভূঁইয়া ও আয়মান আসিব স্বাধীন। ‘কিছুক্ষণ’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রসঙ্গে প্রশ্নে তানিম নূর বলেন, “অনুমতি পেতে খুব জটিলতা হয়নি, সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, বলা যায় আমার অভিজ্ঞতা খুবই ভালো। কোনো সমস্যা হয়নি। আশা করছি ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকেও আমরা আমাদের দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।” বলা যায়, ‘উৎসব’ সিনেমার মতই তারকাবহুল সিনেমা হবে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমার চিত্রায়ণ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। দেশ ও দেশের বাইরে হবে দৃশ্যধারণের কাজ। এখন পরিচালক ব্যস্ত আছেন চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আরও রয়েছে ডোপ প্রোডাকশন্স ও হইচই স্টুডিও।
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তানিম নূর
অন্যদিন ১৫ ডিসেম্বর ২০২৫ ০ টি মন্তব্য
Related Articles
মৃণাল সেন টালিউডে রাজনৈতিক ধারার চলচ্চিত্রের পথিকৃৎ
মোমিন রহমান১৩ মে ২০২৫মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ট্রেড ইউনিয়জম করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
নারী নির্মাতাদের কথা…
মৌমিতা রহমান০৫ ডিসেম্বর ২০২১বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্রকার রেবেকা। এই অভিনেত্রী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭০ সালে। ছবির নাম ‘বিন্দু থেকে বৃত্ত’। পরে অবশ্য তিনি আর কোনো চলচ্চিত্র পরিচালনা করেন নি।
বেবী নাজনীন : কোকিলকণ্ঠী এক কৃষ্ণকলি
মোমিন রহমান২৫ অগাস্ট ২০২৫তিনি বেবী নাজনীন। আমাদের গানের ভুবনের এক তারকা-শিল্পী। সব মাধ্যমেই তার স্বচ্ছন্দ বিচরণ।
যেভাবে তৈরি হলো ‘ঘেটুপুত্র কমলা’
মোমিন রহমান১৮ জুলাই ২০২১বাংলাদেশের চলচ্চিত্রে আগে আকারে-ইংগিতে সমকামের বিষয়টি ফুটে উঠেছিল। হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’-ই সেই চলচ্চিত্র যেখানে সরাসরি অথচ শৈল্পিকভাবে উঠে এসেছে এই বিষয়টি।
Leave a Reply
Your identity will not be published.