২৪ এপ্রিল, দুপুরে, চ্যানেল আইতে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

২৪ এপ্রিল, দুপুরে, চ্যানেল আইতে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আয়োজন ২০তম ‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে আগামী ২৪ এপ্রিল, শুক্রবার, দুপুর ০২:৪৫ মিনিটে। সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্ররা সমবেত হয়েছিলেন এই আয়োজনে। 


টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা পেয়েছেন শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রফিকুল আলম, মো. খুরশীদ আলম, শওকত হায়াত খান, অণিমা রায়, তানভীর আলম সজীব ও তার দল, মেহরীণ ও মাহতিম সাকিব, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহীন, ঝিলিক, কিশোর। অভিনেত্রী অপু বিশ্বাস এবং অভিনেতা আদর আজাদ নৃত্য পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। ২০তম ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়াড’-এর প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ এবং নীল হুরে জাহান। 

Leave a Reply

Your identity will not be published.