সৈয়দ আব্দুল হাদী। বাংলা গানের প্রবাদ পুরুষ। অসংখ্য কালজয়ী গানের শিল্পী। আধুনিক, দেশাত্মবোধক, চলচ্চিত্রের গান। এছাড়া রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতও তিনি গেয়েছেন কখনো-সখনো।
গানের ভুবনে দীর্ঘ ৬৫ বছরের পথচলা সৈয়দ আব্দুল হাদীর। সব মাধ্যমেই তিনি গান করেছেন, তবে চলচ্চিত্রের গানের সূত্রেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এদেশের সাংস্কৃতিক দলের সদস্য ও নেতা হিসেবে নানা দেশে গিয়েছেন; প্রবাসী বাঙালিসহ বিদেশিদেরও মন জয় করেছেন।
শুধু গান গাওয়া নয়, গান লেখা ও গানে সুরারোপও করেছেন। করেছেন একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা ও আবহসংগীতের কাজ। বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলের শুরু করেছেন তিনিই। বিটিভি ও এনটিভিতে জনপ্রিয় সংগীতানুষ্ঠানের উপস্থাপক হিসেবেও দেখা গেছে তাঁকে।
পেশাগত জীবনে কলেজের শিক্ষকতা, টিভির প্রযোজক, বাংলাদেশ গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক/পরিচালক হিসেবে নানা দায়িত্ব পালন করেছেন তিনি।
সংগীতে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ শতাধিক দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। পেয়েছেন একুশে পদক।
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গান, কর্ম ও জীবনের গল্প নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ নির্মাণ করেছেন বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’। এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবন, কর্ম, সংগ্রাম, শিল্প ভাবনা এবং সংগীতযাত্রার নানা অজানা অধ্যায়।
অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তাঁর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তাঁর কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী; তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর গান আমাদের ব্যক্তিগত স্মৃতি সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে’Ñএর মাধ্যমে আমরা শুধু তাঁর সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।”
উল্লেখ্য, শাইখ সিরাজ এর আগে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’, শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।
‘গল্প আছে এখানে’-এর মাধ্যমে দর্শকরা এই আয়োজনে জানতে পারবেন কীভাবে একজন শিল্পী তাঁর প্রতিভা, সাধনা ও নিষ্ঠার মাধ্যমে কয়েক দশক ধরে মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছেন। সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন সংগীতপ্রেমী দর্শকদের জন্য হবে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। তাঁর জীবন ও কর্মের অনুপ্রেরণামূলক অধ্যায় নতুন করে তুলে ধরবে চ্যানেল আইয়ের এই প্রামাণ্যচিত্রটি।
আগামী ১ জুলাই, বুধবার, সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘গল্প আছে এখানে...’।
সৈয়দ আব্দুল হাদী : গল্প আছে এখানে...
অন্যদিন ২৫ জুন ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
চলচ্চিত্র পরিচালনায় মিলন
অন্যদিন০৪ অগাস্ট ২০২১চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে মিলনকে। এমনকি খল চরিত্রেও। এবার মিলন চলচ্চিত্র পরিচালনায় হাত দিচ্ছেন, যা শুরুতেই উল্লেখ করা হয়েছে। ছবির নাম ‘লাল বাকসো’।
প্রিয়মণির ‘ভালোবাসার প্রজাপতি’ আসছে অক্টোবরে
অন্যদিন১৮ জুলাই ২০২১প্রিয়মণিকে প্রথম সিনেমার প্রস্তাব দেন কবি-লেখক-নির্মাতা রাজু আলীম। চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় রাজুর দৃষ্টি কাড়েন প্রিয়মণি।
কপিল শর্মার ভুঁড়ি উধাও!
অন্যদিন২৩ অগাস্ট ২০২২সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই লুক দেখে তার অনুরাগীরা প্রশংসার ফুলজুরি দিচ্ছেন। বয়সটাও অনেক কমিয়ে নিয়ে এসেছেন এমনটাও জানাচ্ছেন মন্তব্য-ঘরে। ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছেন তারা।
মুক্তির গানের গল্প: ‘দাম দিয়ে কিনেছি বাংলা...’
অন্যদিন২২ ডিসেম্বর ২০২৪‘স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?’ না, কেউ চায় না। এ দেশের মানুষও চায় নি। যুগে যুগে তারা অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে।
Leave a Reply
Your identity will not be published.