সম্প্রতি বাংলাদেশে অনলাইন বই বিপণনের প্রতিষ্ঠান রকমারি ডটকমের ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন এবং প্রথিতযশা গীতিকার, কর্পোরেট ব্যক্তিত্ব এবং লেখক আসিফ ইকবাল। সাদাত হোসাইন ফিকশন বিভাগে এই পুরস্কার পেয়েছেন তাঁর দুটি উপন্যাস ‘শঙ্খচূড় (২য় খণ্ড)’ এবং ‘তুমি সন্ধ্যা অলকানন্দা’-র জন্য। এছাড়া তিনি নন-ফিকশন বিভাগে ভ্রমণকাহিনি ‘যেতে যেতে তোমাকে কুড়াই’-এর জন্যও পেয়েছেন এই পুরস্কার। অন্যদিকে আসিফ ইকবাল নন-ফিকশন বিভাগে ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন আত্মউন্নয়নমূলক গ্রন্থ ‘যদি লক্ষ্য থাকে অটুট’ গ্রন্থের জন্য। উল্লেখ্য, ‘শঙ্খচূড় (২য় খণ্ড)’, ‘যেতে যেতে তোমাকে কুড়াই’ এবং ‘যদি লক্ষ্য থাকে অটুট’ গ্রন্থের জন্য প্রকাশক হিসেবে তিনটি পুরস্কার পেয়েছে ‘অন্যপ্রকাশ’।
গত ২২ নভেম্বর, শনিবার, বিকেলে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এই পুরস্কারের বিশেষত্ব হলো, লেখক ছাড়াও বইয়ের প্রকাশকদেরও পুরস্কৃত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, লেখক সাদাত হোসাইন, রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বইশিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, রকমারি ডটকম প্রতিবছর নিজেদের ওয়েবসাইটে সর্বোচ্চ বিক্রীত বইয়ের লেখক ও প্রকাশকদের এই পুরস্কার প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় এবছর ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত রকমারিতে সর্বোচ্চ বিক্রীত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার-একাডেমিক, এই চার বিভাগে ৫৬টি পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।
রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক সাদাত হোসাইন ও আসিফ ইকবাল এবং ‘অন্যপ্রকাশ’
অন্যদিন ২৬ নভেম্বর ২০২৫ ০ টি মন্তব্য
Related Articles
রাজেন তরফদার : চিরকালের চলচ্চিত্রকার
মোমিন রহমান২৩ এপ্রিল ২০২৬চতুর্থ ও পঞ্চম দশকের বাংলা চলচ্চিত্রের উল্লেখযোগ্য পরিচালক রাজেন তরফদার। তিনি ছিলেন মধ্যপথের অনুসারী।
কান-এর টুকরো খবর
অন্যদিন১৩ জুলাই ২০২১শন পেন ও ডিলান পেন। বাবা ও মেয়ে। তাদের অভিনীত ‘ফ্ল্যাগ ডে’ এবারের উৎসবে স্বর্ণপামের জন্য লড়ছে। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। মজার বিষয় হলো, ছবিতে তারা বাবা-মেয়ের ভূমিকায়ই অভিনয় করেছেন।
সাইফ-পুত্র ইব্রাহিমের অভিষেক
অন্যদিন২৩ মে ২০২৩ইব্রাহিম অভিনেতা হিসেবে সিনেমায় নাম লেখালেও সেই সিনেমার নাম জানা যায় নি। সেই তথ্যও নিজে জানাননি সাইফ-পুত্র। সাইফ আলী খানের কন্যা সারা আলী খান ভাইয়ের সিনেমায় অভিষেকের তথ্য দিয়েছেন।
শাহরুখের স্বাক্ষরে অক্ষয়ের নাম!
অন্যদিন০৪ এপ্রিল ২০২২বিমান বন্দরে ছুটছেন শাহরুখ খান। সামনে-পেছনে ভক্তের ভিড়। কিছু অটোগ্রাফ দিয়েছেন এরই মধ্যে। তাদের মধ্যে বাদ পড়া এক নারী পথ আগলে দাঁড়ালেন, অটোগ্রাফ চাই। অটোগ্রাফ দিলেন। কিন্তু স্বাক্ষরের জায়গায় নিজের নামের পরিবর্তে লিখে দিলেন অক্ষয় কুমারের নাম!
Leave a Reply
Your identity will not be published.