সম্প্রতি ভিয়েতনামে অনুষ্ঠিত তৃতীয় দা নং এশীয় চলচ্চিত্র উৎসবে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। উৎসবের সমালোচক বিভাগে সেরা এশীয় চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।
এ প্রসঙ্গে ফেসবুকে দেওয়া এক পোস্টে সুমন লিখেছেন, “দা নং এশীয় চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশীয় চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।”
তিনি আরও লিখেছেন, “আমাদের গল্পগুলোকে বড় মঞ্চে তুলে ধরার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর ভরসা রেখেছেন এবং বিচারক কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাং, সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
এর আগে ‘রইদ’ এই উৎসবের এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। এবার সেই উৎসব থেকেই সমালোচকদের বিচারে সেরা এশীয় চলচ্চিত্রের স্বীকৃতি পেল সিনেমাটি।
‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
সুমনের ভাষ্যে, এই চলচ্চিত্রে তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নিমাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
‘রইদ’-এর গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।
সিলেটের সুনামগঞ্জে সিনেমাটির শুটিং হয়েছে। এই সিনেমার মাধ্যমে অনেক নতুন অভিনয়শিল্পী প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাঁদের প্রস্তুত করতে প্রায় ছয় মাসব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছিল।
‘রইদ’-এর এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি লাভ
অন্যদিন ০৫ জুলাই ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন মেহজাবীন ও আদনান
অন্যদিন২৪ ফেব্রুয়ারি ২০২৫কয়েক ঘণ্টা আগে সামাজিক যোযোযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন।
মাঠ ছাড়ছেন না মাহি
অন্যদিন০৯ জানুয়ারি ২০২৪প্রচার প্রচারণায় চমক দেখালেও ভোটযুদ্ধে ঠিক তেমন কারিশমা দেখাতে পারেন নি নায়িকা মাহিয়া মাহি। ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) বড় ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি।
নায়করাজের সেরা গান
অন্যদিন১৫ মে ২০১৭‘হ্যালো কাকে চাই। আপনি, আপনি কে? নায়কের ফোন পেয়ে নায়িকার প্রশ্ন। উত্তরে নায়ক বলেন, ‘সেই আমি'। এরপর শুরু হয় গান।
খুরশীদ আলম, রন্টি, ইউসুফ, তারিকের পরিবেশনায় ‘সিনেমার গান’
মোমিন রহমান০৬ জুন ২০২৩সিনেমার এই গানকে ঘিরে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলার জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হয়ে গেল একটি অনুষ্ঠান। এখানে একক সংগীত পরিবেশনার পাশাপাশি ছিল নৃত্যও। শিল্পীদের মধ্যে প্রায় সবাই এই প্রজন্মের। প্রবীণদের মধ্যে ছিলেন শুধু খুরশীদ আলম।
Leave a Reply
Your identity will not be published.