‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন আসিফ ইকবাল

‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন আসিফ ইকবাল

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রবর্তিত ‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল। আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠেয় ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে আসিফ ইকবালের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
বিষয়টি জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার। তিনি জানান, সিজেএফবি জুরিবোর্ডের প্রত্যক্ষ ভোটে চলতি বছর সংগীতশিল্পে বিশেষ অবদানের জন্য সেরা গীতিকার হিসেবে এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন জনপ্রিয় ও খ্যাতিমান গীতিকার আসিফ ইকবাল।
এনাম সরকার আরও জানান, আধুনিক বাংলা গানের ঐতিহাসিক রূপকার গাজী মাজহারুল আনোয়ারের কমর্মময় জীবনকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করেছে সিজেএফবি।
উল্লেখ্য, আসিফ ইকবালের জনপ্রিয় গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো—জীবনের আয়না, সাদা আর লাল, কী তোমার নাম, কেন ভুলে যাই, ভালোবেসে ভুল করি নি, যদি লক্ষ্য থাকে অটুট, ও প্রিয়তমা, রাজকুমার, মেঘের নৌকা ইত্যাদি।
 

Leave a Reply

Your identity will not be published.