মহান বিজয় মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্টে অংশগ্রহণ করলো ১২ টি ব্যান্ড দল। ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, স্টারলিং, শিরোনামহীন, মেকানিক্স, নির্ঝর, মেহরীন, তরুণ, সিম্ফনি, নোভা, অবসকিউর এবং ফিডব্যাক। সকাল ১১.৩০-এ অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন ব্যান্ড ফেস্ট এর প্রকল্প পরিচালক রাজু আলীম ও পরিচালক অনন্যা রুমা। অনুষ্ঠানটি বিকাল ৪ চা পর্যন্ত সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। ইমপ্রেস টেলিফিল্ম লি. এর পৃষ্ঠপোষকতায় এ বছর নতুন উদ্যমে ফিরছে আজম খানের হাতে গড়া ব্যান্ড দল ‘উচ্চারণ’। বাংলা ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চতায় নিয়েছেন আজম খান; ভক্ত ও অনুরাগীদের কাছে তিনি পপগুরু হিসেবেও পরিচিত। ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে তিনি অস্ত্র হাতে গেরিলাযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর আজম খান বন্ধুদের নিয়ে সংগীতের দল গড়েন, নাম দেন ‘উচ্চারণ’। ‘উচ্চারণ’ ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। ব্যান্ড সূত্র জানিয়েছে, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি এ মাস থেকে বেশ কয়েকটি টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানেও অংশ নেবে উচ্চারণ।
সাড়া জাগানো এই ব্যান্ড ফেস্টের প্রথম উদ্যোক্তা ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চু। তার জীবদ্দশা থেকেই চ্যানেল আই ব্যান্ড ফেস্টটি আয়োজন করে আসছে।
বিজয়ের মাসের প্রথম দিনে ব্যান্ড ফেস্ট
অন্যদিন ০১ ডিসেম্বর ২০২৫ ০ টি মন্তব্য
Related Articles
মঞ্চে 'সিদ্ধার্থ', সঙ্গে মাঈন হাসান
অন্যদিন২১ জানুয়ারি ২০২৪বিরতির পর মঞ্চে ফিরেছে আরশিনগর-এর 'সিদ্ধার্থ'। জার্মান কথাসাহিত্যিক হেরমান হেসের একই নামের নোবেলজয়ী উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। 'সিদ্ধার্থ'র নাম ভূমিকায় অভিনয় করছেন তিনজন।
অভিজিৎ-শাহরুখ দ্বন্দ্ব এবং...
অন্যদিন০১ জুলাই ২০২৪চলচ্চিত্রে নানা ধরনের জুটি দেখা যায়। এমনই এক জুটি হলো, নায়ক-গায়ক জুটি। যেমন, একদা ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে ছিল উত্তম-হেমন্ত জুটি। উত্তমকুমারের কণ্ঠস্বরের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যয়ের কণ্ঠস্বরের বেশ মিল ছিল।
‘চাকা’ তৈরির গল্প
মোমিন রহমান০৫ ডিসেম্বর ২০২৪স্বাধীনতা-উত্তরকালের কাহিনিচিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র ‘চাকা’। মোরশেদুল ইসলাম পরিচালিত এ চলচ্চিত্রটি স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। বলা যায়, এ দেশের বিকল্পধারার চলচ্চিত্রে ‘চাকা’ একটি নতুন পথ দেখিয়েছে।
চ্যানেল আইতে ‘শুধু গান গেয়ে পরিচয়’
অন্যদিন০৩ সেপ্টেম্বর ২০২৬বলছিলাম কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কথা। আগামীকাল ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। কাল তিনি ৭২ পেরিয়ে ৭৩-এ পা রাখতে চলেছেন।
Leave a Reply
Your identity will not be published.