ঈদে ১৬ নাটক চ্যানেল আইতে

ঈদে ১৬ নাটক চ্যানেল আইতে

আসন্ন ঈদ উল আযহায় চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় নাট্যকার ও পরিচালকদের সাত দিনে ১৬ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন রাত ৭.৫০ মিনিট এবং রাত ৯.৩৫ মিনিটে।

ঈদের আগের দিন ০৭:৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত  নাটক ‘একভাগ কোরবানী’। অভিনয় করেছেন শাহাদাত হোসেন, নাজনীন চুমকি, তানায আজিম প্রমুখ। ঈদের আগের দিন রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে ‘অদ্বিতীয়’। রচনা ও পরিচালনা করেছেন তানভীর তন্ময়। অভিনয় করেছেন নির্জ্জন নাওহেল, তিস্তা পাল প্রমুখ।

ঈদের দিন রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন জাকিয়া বারি মম, রওনক হাসান, ডলি জহুর, আবুল হায়াত প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘তার চোখের মায়ায়’। রচনা ও পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে তওসিফ, আইশা খান প্রমুখ।

ঈদের ২য় দিন রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সাইরা আক্তার জাহান, পাভেল ও সালাহউদ্দিন লাভলু প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয় করেছেন  খায়রুল বাশার, কেয়া পায়েল প্রমুখ।

ঈদের ৩য় দিন রাত ০৭:৫০ মিনিটে নাটক ত্যাড়া জামাই। রচনা ও পরিচালনা তাইফুর জামান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, হিমি প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে ‘লাভ গেম’। পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী প্রমুখ।

ঈদের ৪র্থ দিন রাত ০৭:৫০ মিনিটে দেখা যাবে ‘নোটবুক’। রচনা ও পরিচালক সাজ্জাদ হোসাইস বাপ্পিু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে ‘মীমাংসা’। রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি প্রমুখ।

ঈদের ৫ম দিন রাত ০৭:৫০ মিনিটে ‘ট্রিপ টু সিডনি’। রচনা ও পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে ‘দালাল’। রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।

ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৭:৫০ মিনিটে ‘ম্যাচমেকার’। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা, আবদুল্লাহ রানা প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে দেখা যাবে ‘অবাক ভালোবাসা’। রচনা ও পরিচালনা হাসিব হোসাইন রাখি। অভিনয়ে ফারহান, সাফা কবির।

ঈদের ৭ম দিন ০৭:৫০ মিনিটে ‘মিতব্যায়ী’। রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শিরিন আলম প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘জামাই শ্বশুর’। পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন । অভিনয়ে  মোর্শারফ করিম, তাসনোভা তিশা।

 

Leave a Reply

Your identity will not be published.