হুমায়ূন আহমেদ এক বহুমাত্রিক অনন্য শিল্পস্রষ্টা। গল্প-উপন্যাস, টিভি নাটক, চলচ্চিত্র, গানসহ নানা ক্ষেত্রে রয়েছে তাঁর তাৎপর্যপূর্ণ অবদান। আগামীকাল ১৩ নভেম্বর তাঁর ৭৮তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে 'অন্যপ্রকাশ'-এর উদ্যোগে রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'হুমায়ূন আহমেদ বইমেলা'। কিংবদন্তি কথাসাহিত্যিকের এই একক বইমেলায় 'অন্যপ্রকাশ' ছাড়াও অন্যান্য প্রকাশনীর বইও পাওয়া যাবে।
আগামীকাল ১৩ নভেম্বর, শুক্রবার, দুপুর বারোটায় তিন দিন (১৩-১৫) ব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
Leave a Reply
Your identity will not be published.