‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন ৭ লেখক। এ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক ‘মানবজমিনে’র প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ‘আনন্দ আলো’ সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী ও ‘অন্যদিন’ সম্পাদক মাজহারুল ইসলাম। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট ৮জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনীত করা হয়।
২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন : কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজীজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু। পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান এবং সহ-সম্পাদক রাজু আলীম। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।
ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৭ গুণী লেখক
অন্যদিন ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
ধারাবাহিক রচনা বাংলা সাহিত্যে স্মরণীয় নারী (১১তম পর্ব)
পূরবী বসু১৯ জুন ২০২৫সত্যেন্দ্রনাথের সঙ্গে জ্ঞানদানন্দিনীর সাত বছর বয়সে বিয়ে হয়। ঠাকুরবাড়িতেই তিনি গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শেখেন। জ্ঞানদানন্দিনী প্রথম ভারতীয় বাঙালি নারী, যিনি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন স্বামীর কর্মস্থলে।
ধারাবাহিক ভ্রমণকাহিনি (পর্ব-২) হেলেনিক সৌরভ
হুসেইন ফজলুল বারী০৬ অগাস্ট ২০২৬একদম কাছ দিয়ে গাড়ি যাওয়ার সময় লক্ষ করি, রোদেপোড়া পাহাড়ের গায়ে ম্রিয়মাণ মস, ঘাস আর অজস্র নীল-সাদা ফুল। প্রকৃতির নগ্ন রূপ আড়ালও হয়েছে।
সৈয়দ মনজুরুল ইসলামের ছোটগল্পের আখ্যানশৈলী
মোজাফ্ফর হোসেন২৬ নভেম্বর ২০২৫গল্পকথনের ঐতিহ্যকে ব্যবহার করে বাংলাদেশের ছোটগল্পে অভিনব এক আখ্যানশৈলী তৈরি করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম।
সুরঞ্জনার ‘ব্যথাতুর সীবিত কোলাজ’
অন্যদিন০৮ মে ২০২৪সুই-সুতার বুনন আর কাপড়ের ফালি সহযোগে কোলাজ—এমন একটি একক প্রদর্শনী নিয়ে রাজধানীর শিল্প-সমঝদারদের সামনে হাজির হয়েছিলেন সুরঞ্জনা ভট্টাচার্য্য। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফেতে অনুষ্ঠিত নয় দিনব্যাপী (১৯-২৭ এপ্রিল) ছিল এ প্রদর্শনী।
Leave a Reply
Your identity will not be published.