‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’-এই মূলমন্ত্রকে ধারণ করে ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। ২০০৩ সালের ৬ মে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দলটি নিরবচ্ছিন্নভাবে দেশ-বিদেশে নিয়মিত নাটক মঞ্চায়ন ও সৃজনশীল নাট্যচর্চা করে আসছে এবং অসংখ্য নাটক দর্শক-নন্দিত হয়েছে।
দলের ২৪ বছরে পদার্পণ ও দুই যুগ পূর্তি উপলক্ষে আগামী ৬ মে, বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের দর্শক-নন্দিত নাটক ‘টিনের তলোয়ার’। নাট্যসম্রাট উৎপল দত্তের কালজয়ী এই নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের উত্তাল প্রেক্ষাপটে রচিত এই নাটকটি সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক।

'টিনের তলোয়ার' নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। 'টিনের তলোয়ার' নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান, সঙ্গীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ, রূপসজ্জা জনি সেন ও পোস্টার চারু পিন্টু।

Leave a Reply
Your identity will not be published.