ঢাকার সিনেমার স্বপ্ন নায়িকা ববিতা সম্প্রতি প্রথমবারের মতো কোনো টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন। চ্যানেল আইতে এসেছিলেন রাজকীয় সংবর্ধনায়। একই সময়ে তিনি মখোমুখি হন শীর্ষস্থানীয় চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের। দ্বিতীয়বারের মতো ববিতা অংশ নেন এক অবিস্মরণীয় সাক্ষাৎকার অনুষ্ঠানে, যেখানে তিনি এই প্রথম অকপটে মন খুলে কথা বলেছেন জীবনের নানান বিষয়ে। হঠাৎ বিয়ে, বাসর রাত, প্রয়াত স্বামীর সাথে ভুল বুঝাবুঝি, এখন পর্যন্ত আর বিয়ে না করা, একমাত্র সন্তান অনিকের প্রতি তীব্র স্নেহে মোহাবিষ্ট থাকার কারণ, নায়ক জাফর ইকবালের সাথে গভীর প্রেমের স্বীকারোক্তি-এমন বিষয়ের বাইরেও নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। ‘বরেণ্য ববিতা’ শিরোনামের এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ ৪ জুন রাত ৯.৩৫ মিনিটে, চ্যানেল আইতে।
আজ চ্যানেল আইতে ‘বরেণ্য ববিতা’
অন্যদিন ০৪ জুন ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
প্র থ ম বা র...
অন্যদিন০৮ অক্টোবর ২০২৩প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন তরুণ জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। ২৬ অক্টোবর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ৪ নম্বর হলে গান শোনাবেন প্রীতম। ‘দ্য নাইট অব প্রীতম হাসান’-এর আয়োজন করেছে ফোনিক্স কমিউনিকেশন।
৪৯+৩০=প্রেম!
অন্যদিন১৪ নভেম্বর ২০২৪একসময়ের হার্টথ্রম বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এখন কাজ করেন না। তবে ব্যক্তিগত জীবনের চিত্রও খুব একটা সামনে আনেন না। এবার ঘটল ব্যতিক্রম। ১৯ বছরের ছোট কারোর সঙ্গে প্রেম করছেন আমিশা- এ নিয়ে তোলপাড় বলিউডে।
বিশ্বসাহিত্য কেন্দ্রে BFSA-র তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অন্যদিন২০ মে ২০২৬BFSA-র নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সামিয়া লারা মৌমিতা এবং সাধারণ সম্পাদক মিনহাজ বিন ফিরোজ।
বগুড়ায় হয়ে গেল ‘কেএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’
অন্যদিন০৮ এপ্রিল ২০২৬কনকচাঁপা পেয়েছেন আজীবন সম্মাননা
Leave a Reply
Your identity will not be published.