চ্যানেল আইতে ‘শুধু গান গেয়ে পরিচয়’

চ্যানেল আইতে ‘শুধু গান গেয়ে পরিচয়’

সুর সম্রাজ্ঞী বললে কি তাকে কম বলা হবে ? তিনি বাংলার কোকিল কণ্ঠী। কেউ বলেন মিষ্টি গায়িকা। একেকজনের অভিধা একেকরকম। তাঁর সুরেলা কণ্ঠের জাদু দিয়ে মোহিত করেন আমাদের। বলছিলাম কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কথা। আগামীকাল ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। কাল তিনি ৭২ পেরিয়ে ৭৩-এ পা রাখতে চলেছেন।

আমাদের চলচ্চিত্রের প্লেব্যাকে যে কজন নারী শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাদের ভেতর সাবিনা ইয়াসমিনের কণ্ঠেই বেশি গান পরিবেশিত হয়েছে। নায়িকা কবরী থেকে শুরু করে হালের বুবলি, অপুসহ অনেকের লিপেই সাবিনা ইয়াসমিনের গাওয়া গান ব্যবহৃত হয়েছে। হাজার হাজার গান গেয়েছেন তিনি। সাবিনা ইয়াসমিন কীভাবে শিল্পী হয়ে উঠলেন, তাঁর ছেলেবেলা, বাবা-মায়ের গল্পসহ কত বিষয় যে উঠে এসেছে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান-এর সঙ্গে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানের আলাপচারিতায়। আগামীকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার, রাত ১০:২০ মিনিটে এবং ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ০৫:৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানটি।

Leave a Reply

Your identity will not be published.