চ্যানেল আইতে শুরু হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ

চ্যানেল আইতে শুরু হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ

বাংলাভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ‘বাংলায় জাগি ভরপুর’ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চা নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তৃত করার প্রত্যয়ে দেশের জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর’ ২০১৭ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আ ছে। এবছর ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আরও আকর্ষণীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আটটি বিভাগীয় শহর ও কুমিল্লায় অডিশনের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতা করবে। মোট ২১ পর্বের এ প্রতিযোগিতা চ্যানেল আইয়ে সম্প্রচারিত হবে। বিচারকমণ্ডলীতে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ভাষাবিদ তারিক মনজুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। সপ্তম বর্ষের নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুন, ২০২৬ থেকে।  যা চলবে ৩০ জুলাই, ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে ১০ লক্ষ, ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার মেধা বৃত্তি পাবে। প্রথম দশজন প্রতিযোগী ল্যাপটপসহ বই ও বইয়ের আলমারি পাবে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক  ফরিদুর রেজা সাগর ও ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক  ওমর হান্নান এবং উপ-মহাব্যবস্থাপক ফজলে রাব্বীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।। এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় অংশগগ্রণকারী শিক্ষার্থীদের নিবন্ধনের জন্যে িি.িনধহমষধনরফ.পড়স.নফ ঠিকানায় যাওয়ার জন্যে অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, “বাঙালির জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষে পদার্পণ করছে। গত বছর সারা দেশ থেকে প্রায় দুই লাখ প্রতিযোগী নিবন্ধন করেছিল। এই সংখ্যাই প্রমাণ করে আয়োজনটি মানুষের কতটা আপন হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, বাংলাবিদ থেকে উঠে আসা অনেক প্রতিযোগী বর্তমানে চ্যানেল আইসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যমের অনুষ্ঠানে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন, যা এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন। সংবাদকর্মী ও দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৭ম বর্ষের শুরু থেকেই সবাই আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি, এবার দুই লাখ নয়, তারও বেশি প্রতিযোগী অংশ নিতে আবেদন করবেন।”

ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, “বাংলাবিদের সপ্তম বর্ষ নয়, দশম বর্ষ বলতে পারলে আমি আরও বেশি খুশি হতাম। ২০১৭ সালে এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর এবং জাতীয় নির্বাচনের কারণে আরও এক বছর আয়োজন পিছিয়ে দিতে হয়েছে।” তিনি বলেন, “বাংলা ভাষাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান যে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শোতে পরিণত হবে, তা আমরা শুরুতে কল্পনাও করি নি। কিন্তু আজ সেটাই বাস্তবতা। ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এখন দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত রিয়্যালিটি শো।” নতুন আসর সম্পর্কে তিনি জানান, সংবাদ সম্মেলনের দিন থেকেই নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত নিবন্ধন চলবে। এরপর দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত ৮০ জন প্রতিযোগীকে নিয়ে ঢাকায় আয়োজন করা হবে মূল পর্ব, যা সম্প্রচার করবে চ্যানেল আই।

ওমর হান্নান আরও জানান, এবারের বাংলাবিদের মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি। এসময় তিনি এই আয়োজনের নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ মানুষ ইবনে হাসান খান ও অনুষ্ঠানের নির্মাতা তাহের শিপনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, ২০১৭ সাল থেকে তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-কে আজকের অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পরে প্রধান অতিথি অধ্যাপক মনসুর মুসা আনুষ্ঠানিকভাবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসরের উদ্বোধন ঘোষণা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিচারক আনিসুল হক বলেন, “এই প্রতিযোগিতায় আমি বিচারক না থাকলেও বিন্দুমাত্র দ্বিধা ছাড়া বলতাম, বাংলাদেশের টেলিভিশনে যত অনুষ্ঠান হয়, তার মধ্যে এটি সবচেয়ে সুন্দর, প্রাণবন্ত এবং সবচেয়ে উপকারী আয়োজন।”

ত্রপা মজুমদার বলেন, “ভাষাকে কেন্দ্র করে একটি আয়োজনের জন্য মানুষের এত প্রতীক্ষা, এত উদ্দীপনা-এটাই ‘চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সবচেয়ে বড় শক্তি ও সৌন্দর্য।” ৭ম বর্ষে যারা অংশগ্রহণ করতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, আজ ২৭ জুন শনিবার থেকেই শুরু হলো নিবন্ধন প্রক্রিয়া। বাংলাদেশের সকল বিভাগ ও অঞ্চলের সকল বিদ্যালয়ে এই খবর পৌঁছে দিবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর স্বেচ্ছাসেবীরা। বিস্তারিত জানতে চোখ রাখতে হবে দেশের জাতীয় দৈনিকসহ চ্যানেল আইয়ের পর্দায় এবং ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে।

 

Leave a Reply

Your identity will not be published.