শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের সৃষ্টি ছোটকাকু সিরিজের ১৪টি বই প্রকাশিত হলো আজ নতুন মোড়কে নতুন আঙ্গিকে। ১০টি মলাটের প্রতিটিতে ২টি করে ২০টি ছোটকাকু রয়েছে। একটি বইতে দুটি প্রচ্ছদে প্রকাশিত হলো এই গ্রন্থগুলো। এছাড়াও চারটি অনূদিত ছোটকাকু প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
চ্যানেল আই প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো বইগুলোর মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দৈনিক ‘দেশ রূপান্তর’-এর সম্পাদক মোস্তাফিজ শফি, ‘আগামীর সময়’-এর সম্পাদক মোস্তফা মামুন, অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ মো. হামিদুল হক, ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ বহু লেখক, সাংবাদিক এবং শুভানুধ্যায়ী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি রাজু আলীম।
এছাড়াও আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর, মঙ্গল ও বুধবার, মাত্রার আয়োজনে তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ছোটকাকু উৎসব’।
Leave a Reply
Your identity will not be published.